২৫ টাকা কেজি আলু কেনার লম্বা লাইনে শিলিগুড়িতে - The News Lion

২৫ টাকা কেজি আলু কেনার লম্বা লাইনে শিলিগুড়িতে




দি নিউজ লায়ন ;  মুখে মাস্ক পড়ে ২৫ টাকা কেজির আলুর লম্বা লাইনে শিলিগুড়িবাসী। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় রাজ্যের তরফে কুপন দিয়ে আলু বন্টন চলছে। ঘোষণার পরই বৃহস্পতিবার শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আলু প্রদান করা হয়। 


শিলিগুড়ি বাবুপাড়া, কলেজপাড়া সর্বত্র লম্বা লাইন পড়ে  আলু নিতে শহরবাসীর। দুপুর থেকে শুরু হয় আলু বণ্টন।বাজারে আলুর দাম বাড়ায় কেজি প্রতি ৪৫-৫০ টাকা।


 সেখানে রাজ্য সরকারের তরফে একেবারে অর্ধেক দামে কেজি প্রতি ২৫টাকায় মিলছে আলু। নির্দিষ্ট কুপন নিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। কুপন নিয়ে একে একে আলু তুলে দেওয়া হয় এদিন লাইনে দাড়ানো মানুষদের হাতে। তবে এক থেকে দু কেজি বেশি আলু দেওয়া হয়নি যাতে সমতা বজায় রাখা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.